গাজায় যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন নির্ভর করছে ইসরাইলের ওপর: হামাস

by hsnalmahmud@gmail.com

ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্বের বাস্তবায়ন সম্পূর্ণভাবে নির্ভর করছে প্রথম পর্বের প্রতি ইসরাইলের পূর্ণ সম্মতির ওপর। এর মধ্যে রয়েছে গাজা থেকে দখলদার ইসরাইলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার এবং সব ধরনের সামরিক হামলা বন্ধ করা।

শুক্রবার (৩১ জুলাই) এক আনুষ্ঠানিক বিবৃতিতে হামাস স্পষ্ট করে জানিয়েছে যে চুক্তিতে সম্মত হওয়া বিষয়গুলো বাস্তবায়ন এবং এ সংক্রান্ত একটি সময়সীমা নির্ধারণের জন্য দখলদার বাহিনীর হত্যাযজ্ঞ বন্ধের প্রতিশ্রুতিই হলো প্রধান এবং অপরিহার্য পূর্বশর্ত।

বিজ্ঞাপন
banner

এছাড়া, চুক্তি এগিয়ে নিতে আরও কিছু জরুরি শর্তের কথা উল্লেখ করেছে গোষ্ঠীটি। এর মধ্যে রয়েছে— গাজা প্রশাসন পরিচালনার জন্য একটি জাতীয় প্রশাসনিক কমিটি গঠন, আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন এবং ইসরাইল-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীগুলোকে ভেঙে দেওয়া।
সূত্র: আল-জাজিরা।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222