এনসিপির ৬ মাসের গাজীপুর জেলা কমিটি ঘোষণা

by Fatih Work

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির গাজীপুর জেলার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

দলের সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সাক্ষরিত কমিটিতে এমএম শোয়াইবকে আহ্বায়ক ও খন্দকার আল আমিনকে সদস্য সচিব করে ৬ মাসের জন্য ৩৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

ওই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে আবু রায়হান মিসবাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে মো. শামীম শেখ, সাংগঠনিক সম্পাদক পদে আসাদুল ইসলাম ইমনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করবেন জুলাই যোদ্ধা রফিকুল ইসলাম রায়হান।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222