গাজীপুরের কাপাসিয়ায় মাদরাসাতুল ইতক্বানে পবিত্র কোরআন হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও ইসলাহী মাহফিল। এ মাহফিল শনিবার (২০ ডিসেম্বর) বাদ আসর থেকে রাত ৯টা পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
শনিবার (১৩ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন প্রতিষ্ঠানটির মুহতামিম হাফেজ মো. ইমরান হুসাইন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জামিয়া রাহমানিয়া আরাবিয়া মুহাম্মদপুর, ঢাকার শায়খুল হাদিস, আল্লামা মুফতি বাহাউদ্দীন আহমদ।
মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা মুফতি তাকি উসমানি-এর অন্যতম শাগরেদ জামিয়া রাহমানিয়া আরাবিয়া মুহাম্মদপুর, ঢাকার সিনিয়র মুহাদ্দিস মুফতি জিয়াউর রহমান।
এতে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব, মাদরাসাতুল কুরআন উত্তরার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি জাকারিয়া হারুন। এছাড়া আরও আলোচনা করবেন কাপাসিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আব্দুল মুমিন।
প্রতিষ্ঠানের মুহতামিম হাফেজ মো. ইমরান হুসাইন বলেন, কোরআনের হাফেজদের সম্মাননা প্রদান ও দ্বীনি চেতনা জাগ্রত করতেই এ ইসলাহী মাহফিলের আয়োজন করা হয়েছে। মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।
হাআমা/
