খুলনায় ২৪ এর জুলাই শহীদদের স্মরণে দোয়া মাহফিল

by hsnalmahmud@gmail.com

২০২৪ এর ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী বীর শহীদদের রূহের মাগফিরাত কামনায় বাংলাদেশ খেলাফত আন্দোলন খুলনা শাখার উদ্যোগে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় খুলনার গল্লামারী বাবুল সড়ক, মোহাম্মদনগরে অবস্থিত দারুল আরকাম মাদ্রাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন
banner

উক্ত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি, ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব ও মারকাযুল উলূম খুলনার মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।

তিনি তাঁর বক্তব্যে বলেন, ২৪ এর জুলাইয়ের শহীদরা জাতির জন্য আত্মত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশে নতুনভাবে স্বাধীনতা ফিরিয়ে এনেছে। তাঁদের আত্মত্যাগের সঠিক মূল্যায়ন করা , দেশপ্রেম, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং জাতীয় ঐক্য সুদৃঢ় করতে আন্তরিকভাবে কাজ করার জন্য সরকারসহ সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।

গল্লামারী দারুল আরকাম মাদরাসার মুহতামিম মুফতী ইবরাহিম খলিলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা আব্দুল্লাহ কাফী, মুফতী সালিমুল্লাহ, মুফতী আব্দুল্লাহ মাহমুদী, এইচ এম সাজ্জাদ হোসেন চঞ্চল ও সাকিবুল হাসান প্রমুখ।

আলোচনা শেষে জুলাই শহীদসহ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গকারী মহান বীরদের রূহের মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি-শৃংখলা, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222