মোঃ নিজাম উদ্দিন স্বাধীন (স্টাফ রিপোর্টার)
খুলনার এই করুণ অবনতির জন্য দায়ী খুলনার এনসিপির কিছু কেন্দ্রীয় সংগঠক বলে দাবী করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনার নেতা ও কার্যনির্বাহী সদস্য, জুলাই রাজবন্দী আ্যালাইন্স কেন্দ্রীয় সংসদ মহরম হাসান মাহিম। তিনি ২২ ডিসেম্বর ২৫ তারিখে তার ফেসবুক আইডিতে এনিয়ে একটি পোস্ট করেন।
মহরম হাসান মাহিম লিখেন তাদের অপরিণামদর্শী সিদ্ধান্ত ও সাংগঠনিক ব্যর্থতার ফলেই আজ খুলনা এনসিপি ধ্বংসের মুখে।
খুলনা এনসিপিকে ধ্বংসের কারিগরদের মুখোশ এখনই উন্মোচন করতে হবে। দলকে বাঁচাতে হলে এই সুযোগসন্ধানী ও অযোগ্য নেতৃত্বের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। আপাদমস্তক ব্যর্থ ও বিতর্কিত লোকদের দিয়ে একটি আদর্শিক ও শক্তিশালী সংগঠন কখনোই পরিচালিত হতে পারে না।
দ্রুত সাংগঠনিক শৃঙ্খলা ফিরিয়ে না আনা হলে এবং যোগ্য, ত্যাগী ও দায়িত্বশীল নেতৃত্ব প্রতিষ্ঠা না করলে এনসিপি অচিরেই বিলুপ্তির পথে চলে যাবে। এখনই সময় দলকে রক্ষা করতে হলে সাহসী ও দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে।
এনআর/
