খুলনা-৬ আসনে এনসিপির হয়ে লড়বেন সাজিদুল ইসলাম বাপ্পি

by Fatih Work

খুলনা প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও জেলা সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পি। গতকাল রাজধানীর বাংলামটরের কেন্দ্রীয় কার্যালয় থেকে বাপ্পির পক্ষে খুলনা-০৬ (পাইকগাছা, কয়রা) আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন খুলনা জেলা এনসিপির নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন
banner

এর আগে বেশ কয়েক বছর ধরে নিজ এলাকা পাইকগাছা ও কয়রা উপজেলায় বেশ সরব দেখা গেছে সাবেক এই ছাত্রনেতাকে। বাপ্পির গ্রামের বাড়ি পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নে। তাছাড়া তরুনদের মধ্যে তুলনামূলক দীর্ঘ ৬/৭ বছরের রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে বাপ্পির। ২০২১ সালে ছিলেন ছাত্র অধিকার পরিষদ খুলনা জেলার সভাপতি। ঐ বছরই ছাত্রলীগের হামলার শিকার হন এবং তার রক্তমাখা ছবি ভাইরাল হয়। জুলাই অভ্যুন্থানেও বাপ্পির ভূমিকা খুলনাজুড়ে প্রশংসিত হয়েছে। রেল অবরোধের মতো কর্মসূচি নিয়ে তখন বেশ সাহসীকতার পরিচয় দেন বাপ্পি। যদিও জুলাই পরবর্তী তার কিছু কর্মকান্ড বেশ আলোচনা ও সমালোচনারও জন্ম দিয়েছে। তবে খুলনার এনসিপির রাজনীতিতে বাপ্পির আলাদা বলয় ও গ্রহনযোগ্যতা লক্ষ্য করা যায়৷

মনোনয়ন উত্তলনের বিষয়ে জানতে চাইলে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাজিদুল ইসলাম বাপ্পি বলেন, “আমার পাইকগাছা ও কয়রা অঞ্চলের মানুষ আর প্রতারিত হতে চায় না। তারা এবার পরিবর্তন চায়। ইতিবাচক পরিবর্তনের জন্যই তারা এবার তাদের নিজেদের ভাই এবং সন্তানকেই সংসদ সদস্য হিসাবে নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে। সকল দল এবং মতের ঊর্ধ্বে উঠে আমার অঞ্চলের মানুষ এই সিদ্ধান্তে এসে একীভূত হয়েছে।” এ সময় তিনি দেশবাসীর কাছে দোয়া চান এবং খুলনা-০৬ (পাইকগাছা-কয়রা) আসনে শাপলা-কলি কে উপহার দেয়ার আশা পুনর্ব্যক্ত করেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222