গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালাবে সরকার: প্রেসসচিব

by Fatih Work

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট বা ‘হ্যাঁ’ ভোটের বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রচারণা চালাবে। এ ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা।

রবিবার (১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন
banner

প্রেসসচিব বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণের কথা রয়েছে। একই সঙ্গে ওইদিন গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গণভোটে চারটি প্রশ্ন থাকবে, যাতে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিতে পারবেন ভোটাররা।

নির্বাচন ঘিরে এখন পর্যন্ত ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে। সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না, যোগ করেন প্রেসসচিব।

শফিকুল আলম বলেন, নির্বাচনে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। পতিত সরকারের লোকজন নির্বাচনে মিসইনফরমেশন ছড়াতে পারে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি প্রস্তুত।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222