গাজায় ইসরাইলি বিমান হামলায় ২ হামাস যোদ্ধা নিহত

by Abid vs36

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় পৃথক দুটি বিমান হামলা চালিয়ে হামাসের দুই যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। গত সপ্তাহে চালানো এই হামলায় তারা নিহত হন বলে ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। নিহত দুই ফিলিস্তিনি নাগরিককে মুহাম্মদ নাজিব আশুর এবং তামির সাঈদ আবু নাহাল হিসেবে শনাক্ত করেছে ইসরাইল।

ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, নিহত মুহাম্মদ নাজিব আশুর হামাসের এলিট ফোর্স ‘নুখবা ইউনিট’–এর একজন শীর্ষ কমান্ডার ছিলেন। অন্যদিকে তামির সাঈদ আবু নাহাল হামাসের একটি বিশেষ সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ইসরাইলি বাহিনীর অভিযোগ, এই দুই যোদ্ধা গাজায় ইসরাইলি সেনাদের লক্ষ্য করে বিভিন্ন হামলা ও অভিযানের পরিকল্পনা বাস্তবায়নের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। তবে ইসরাইলি সামরিক বাহিনীর এই দাবির বিষয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

বিজ্ঞাপন
banner

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222