চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশ-ইন চেষ্টা, বিজিবির বাধা

by Masudul Kadir

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :: চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে সাতজন বাংলাদেশি নাগরিককে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দিয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে নওগাঁ ব্যাটালিয়নের (১৬ বিজিবি) অধীন চাড়ালডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ২১৯/২৪-আর–এর কাছে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, ১২ ব্যাটালিয়ন বিএসএফের টিলাশন ক্যাম্পের সদস্যরা সাতজন পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেন। খবর পেয়ে চাড়ালডাঙ্গা বিওপির একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে তাদের অবস্থান শনাক্ত করে।

তিনি জানান, বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। পরে তাদের সীমান্তের কাঁটাতারবিহীন অংশ দিয়ে ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222