জাতিসংঘকে পাকিস্তান, নিরাপত্তা পরিষদের সন্ত্রাসী তালিকায় শুধু মুসলিম দেশের নাম কেন?

by Fatih Work

জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার অভিযোগ করেছেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সন্ত্রাসীদের তালিকায় কেবল মুসলমানদেরই অন্তর্ভুক্ত করা হয়েছে, অথচ অমুসলিম চরমপন্থী ও সন্ত্রাসীরা বেশিরভাগ সময়ই জবাবদিহিতা এড়িয়ে যায়।

বৃহস্পতিবার (২১ আগস্ট) ডেইলি জং সূত্রে জানা গেছে, তিনি এ বক্তব্য দেন নিরাপত্তা পরিষদের এক বৈঠকে, যার আলোচ্য বিষয় ছিল ‘সন্ত্রাসী কার্যক্রম আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি।’

বিজ্ঞাপন
banner

আসিম ইফতিখার বলেন, ‘এটা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য ও অবিশ্বাসযোগ্য যে নিরাপত্তা পরিষদের সন্ত্রাসী তালিকায় একজনও অমুসলিম সন্ত্রাসীর নাম নেই। এই কার্যক্রমের পরিবর্তন জরুরি।’

তিনি আরও সতর্ক করেন যে, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি), বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এবং মজিদ ব্রিগেডের মধ্যে সহযোগিতা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তির জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

পাকিস্তানের এই কূটনীতিক স্বীকার করেন যে, আফগান অন্তর্বর্তীকালীন সরকার আইএসআইএল-খোরাসান (দায়েশ-খোরাসান) এর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে। তবে তিনি বলেন, ‘টিটিপি এবং বেলুচ বিদ্রোহী গোষ্ঠীগুলো এখনো আফগানিস্তানের অ-সরকারি নিয়ন্ত্রিত এলাকায় আশ্রয় নিয়ে আছে।’

সূত্র: ডেইলি জং

অনুবাদ: আমিরুল ইসলাম লুকামন

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222