ডিআরইউর সভাপতি আকন, সম্পাদক মাইনুল হাসান

by Fatih Work

ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদের সভাপতি পদে বিজয়ী হয়েছেন আবু সালেহ আকন্দ। ৫০৯ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার নিকটম প্রতিদ্বন্দ্বী মুরসালিন নোমানী পেয়েছেন ৪৩২ ভোট। সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল ৭৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মঈনুল আহসান পেয়েছেন ৪৮৯ ভোট।

সহসভাপতি পদে মেহ্দী আজাদ মাসুদ নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে মো. জাফর ইকবাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

বিজ্ঞাপন
banner

অর্থ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন নিয়াজ মাহমুদ সোহেল। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন এম এম জসিম। দপ্তর সম্পাদক পদে মো. রাশিম (রাশিম মোল্লা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

নারী বিষয়ক সম্পাদক পদে জিতেছেন জান্নাতুল ফেরদৌস পান্না। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজান চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে জিতেছেন মাহমুদ সোহেল। ক্রীড়া সম্পাদক পদে জিতেছেন ওমর ফারুক রুবেল। সাংস্কৃতিক সম্পাদক পদে মো. মনোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। কল্যাণ সম্পাদ পদে রফিক মৃধা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222