তারাগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

by Masudul Kadir

রংপুর প্রতিনিধি :: রংপুরের তারাগঞ্জে শিশুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত দুই সন্তানের জনক মাহাবুল ইসলাম (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলার খারুভাজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ১৬ জুলাই রাতে ভুক্তভোগী শিশুর বাবা তারাগঞ্জ থানায় তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। মাহাবুল ইসলাম ওই গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আজাবুল ইসলাম।

বিজ্ঞাপন
banner

ভুক্তভোগীর পরিবার ও মামলা সূত্রে জানাগেছে, গত মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বাড়ির পাশে শিশুটি খেলছিল। এসময় মাহাবুল ইসলাম পরিবারের অন্য সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে বাকপ্রতিবন্ধী শিশুটিকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনের নিকট আকার-ইঙ্গিতে ঘটনাটি খুলে বলে।

তারাগঞ্জ থানার এস আই ও মামলার তদন্তকারী অফিসার শামছুল আলম জানান, এ ঘটনায় মামলার পর পুলিশ অভিযুক্ত আসামিকে ধরতে বিশেষ অভিযান পরিচালনা করেন। কিন্তু আত্মগোপনে থাকায় সোমবার গোপনে খবর পেয়ে তার গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222