দুর্নীতি-চাঁদাবাজকে পরিষ্কার করতে চাই: নাজমুল হুদা

by Fatih Work

মেহেরপুর-২ (গাংনী) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য নাজমুল হুদা সমাজ থেকে দুর্নীতি ও চাঁদাবাজ সমূলে উৎপাটনের ঘোষণা দিয়েছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে গাংনী কাঁচা বাজার এলাকায় আয়োজিত এক পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়ে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি স্পষ্ট করে বলেন, কেবল রাস্তাঘাট বা শহর পরিষ্কার করলেই হবে না, সমাজকে কলুষিত করা দুর্নীতিবাজ ও চাঁদাবাজদেরও একইভাবে পরিষ্কার করতে হবে।

বিজ্ঞাপন
banner

জামায়াত জোটের প্রার্থী হিসেবে বিজয়ী হওয়া এই জনপ্রতিনিধি এদিন নিজ হাতে ঝাড়ু নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রমে নামেন। এ সময় উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। নাজমুল হুদা বলেন, আমরা যে জনপদে বাস করি, সেটিকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার সাংগঠনিক কাজ আজ থেকে শুরু হলো। এই কার্যক্রমের পরিধি কেবল আবর্জনা সরানোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং প্রশাসনিক ও সামাজিক ক্ষেত্র থেকে অনিয়ম ও চাঁদাবাজি নির্মূল করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। একটি ন্যায়-ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের যে প্রতিশ্রুতি জামায়াতে ইসলামী দিয়েছে, তা বাস্তবায়নে স্থানীয় বাসিন্দাদের সক্রিয় সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে জামায়াত নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিনের পুঞ্জীভূত দুর্নীতি ও চাঁদাবাজির সংস্কৃতি থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে তারা ঐক্যবদ্ধ। সংসদ সদস্য নাজমুল হুদা আরও যোগ করেন, একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজব্যবস্থা কায়েম করতে হলে শহরকে যেমন বাহ্যিকভাবে পরিচ্ছন্ন রাখতে হবে, তেমনি ভেতর থেকেও একে দুর্নীতিমুক্ত করতে হবে। এই লড়াই চলমান থাকবে বলে তিনি হুশিয়ারি উচ্চারণ করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222