নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া চলছে: নাহিদ ইসলাম

by Fatih Work

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনী পরিবেশ সন্তোষজনক নয়। বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া চলছে।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রার্থী ঘোষণার সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন
banner

নাহিদ ইসলাম বলেন, আমরা ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনে অংশগ্রহণ করছি না। সিট কয়টা পাবো সেটা বিবেচনায় রেখেও নির্বাচনে অংশগ্রহণ করছি না। সিট নিশ্চিত করতে হলে আমরা কোনো না কোনো জোটের সঙ্গে চলে যেতাম।

উল্লেখ্য, প্রথম ধাপে ১২৫ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে এনসিপি। নাহিদ ইসলাম প্রার্থী হতে যাচ্ছেন ঢাকা–১১ আসনে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222