প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

by Abid vs36

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

সাক্ষাৎকালে দেশের সামুদ্রিক সীমান্ত নিরাপত্তা রক্ষা, নৌবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং সার্বিক প্রতিরক্ষা ব্যবস্থা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতামত বিনিময় করা হয়। প্রধানমন্ত্রী নৌবাহিনীর দায়িত্বশীল পেশাদারত্ব এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় জলসীমায় বাহিনীর গুরুত্বপূর্ণ ও বলিষ্ঠ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে তিনি নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সফল ও দক্ষ দায়িত্ব পালন কামনা করে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সাক্ষাৎকালে নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম তাঁর প্রতি আস্থা রাখায় প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নৌবাহিনীকে আরও আধুনিক, প্রযুক্তিবান্ধব ও গতিশীল বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকারের দিকনির্দেশনা ও সার্বিক সহায়তা কামনা করেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222