‘আমাদের মধ্যে হিন্দু-মুসলিম রাজনীতি না থাকলে বড় বড় সিংহাসন কেঁপে যাবে’

by Fatih Work

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’ (NEET)-এর প্রশ্নপত্র ফাঁস বিতর্কে আন্দোলন ও রাজপথের চাপের মুখে পদত্যাগ করেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা গ্রহণ করে দেশে ফিরে আসা তরুণ সংগঠক অভিজিৎ দীপকের নেতৃত্বে দীর্ঘ দিন ধরে দিল্লির যন্তর মন্তরে টানা বিক্ষোভ চালিয়ে আসছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে আনন্দ ও উল্লাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। ঐতিহাসিক এই জয়ের পর রাজপথের সভা থেকে তরুণদের একতাবদ্ধ হওয়ার গুরুত্ব তুলে ধরে সিজেপি প্রধান অভিজিৎ দীপকে ভারতীয় রাজনীতির প্রচলিত ধারা নিয়ে এক কড়া ও তাত্পর্যপূর্ণ মন্তব্য করেন।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, “যদি দেশে বিভাজনের বা কোনো হিন্দু-মুসলিম রাজনীতি না থাকে এবং রাজনীতি কেবল জনস্বার্থ ও ইস্যুভিত্তিক হয়, তখন কত বড় বড় সিংহাসন যে কেঁপে উঠতে পারে, তা আজ প্রমাণিত। যখন আমরা ধর্মীয় বিভাজনের রাজনীতির ঊর্ধ্বে উঠে নিজেদের অধিকারের ইস্যু নিয়ে কথা বলব, সেটিই দেশের জন্য আসল মঙ্গল বয়ে আনবে।”

বর্তমান মোদি সরকারের কঠোর মনোভাবের দিকে ইঙ্গিত করে অভিজিৎ দীপকে আরও বলেন, “এক সময় বলা হতো এই সরকারের আমালে নাকি কোনো মন্ত্রীর পদত্যাগের নিয়ম নেই। কিন্তু আজকের ঘটনা প্রমান করল দুনিয়া ঠিকই মাথা নত করে, শুধু তাকে মাথা নত করানোর মতো অনড় ও সাহসী মানুষ থাকা চাই।”

ভারতের শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও চিকিৎসক হওয়ার স্বপ্নের কেন্দ্রবিন্দু হলো জাতীয় স্তরের মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’। সেখান থেকে কোটি কোটি তরুণ শিক্ষার্থীর প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ও শিক্ষা ব্যবস্থার ধস নামার বিরুদ্ধে লাগাতার অনড় অবস্থানের কারণেই অবশেষে কেন্দ্রীয় সরকারকে মন্ত্রী ইস্তফার মতো সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হলো।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222