​ফ্রান্স-মরক্কোর কোয়ার্টার ফাইনালে কাকে সমর্থন করবে মুসলিম বিশ্ব

by Masudul Kadir

ক্রীড়া ডেস্ক :: মুসলিম বিশ্বের সমর্থন কি মরক্কো পাবে? এমন প্রশ্নের উত্তর খুঁজতে মিডিয়াগুলো চোখ রাখছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মিসরের খেলায়ও বোল পাল্টে অনেকে সমর্থন বদলে ফেলেছিলেন। ২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল বা শেষ আটের হাইভোল্টেজ ম্যাচে আশরাফ হাকিমি ও হাকিম জিয়েসদের মরক্কো হিসাব পাল্টে দিতে পারেন বলেও অনেকে মতামত ব্যক্ত করেছেন। রাতে মুখোমুখি হচ্ছে ইউরোপীয় পরাশক্তি ফ্রান্স এবং আফ্রিকান সিংহ মরক্কো। সেমিফাইনালের টিকিট কাটার এই মেগা লড়াইটি বাংলাদেশ সময় আজ রাত ২:০০ টায় (বৃহস্পতিবার দিবাগত রাত) অনুষ্ঠিত হবে। ফুটবল বিশ্বের অন্যতম সেরা আক্রমণভাগ বনাম ইস্পাতকঠিন ডিফেন্সের এই লড়াইকে ঘিরে ইতিমধ্যেই বিশ্বজুড়ে উন্মাদনা তুঙ্গে।

প্যারাগুয়েকে হারিয়ে শেষ আটে আসা ফ্রান্স যেখানে তাদের তৃতীয় বিশ্বকাপ ট্রফির দিকে চোখ রাখছে, সেখানে আশরাফ হাকিমি ও হাকিম জিয়েসদের মরক্কো আরও একবার ইতিহাস ওলটপালট করে সেমিফাইনালে পা রাখতে মরিয়া।

বিজ্ঞাপন
banner

ম্যাচটি শুরুর আগেই মাঠের বাইরে রেফারিং নিয়ে তীব্র বিতর্কের ঝড় উঠেছে। আর্জেন্টিনা বনাম মিশরের মধ্যকার শেষ ১৬-র ম্যাচে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেটেক্সিয়ারের বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে যখন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানী থেকে শুরু করে পুরো ফুটবল বিশ্ব ক্ষুব্ধ, ঠিক তখনই এই ফ্রান্স-মরক্কো ম্যাচের জন্য সম্পূর্ণ একটি আর্জেন্টাইন রেফারিং প্যানেল নিয়োগ করেছে ফিফা।

তবে ফরাসি মাস্টারমাইন্ড দিদিয়ের দেশম এই বিতর্ককে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন। প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ফুটবলে বিতর্কিত সিদ্ধান্ত সবসময়ই থাকবে। তবে আমাদের প্রতিপক্ষ মরক্কো, রেফারিরা নয়। আমি রেফারিদের ওপর পূর্ণ আস্থা রাখি। মরক্কো এখানে শুধু খেলতে আসেনি, তারা জিততে এসেছে। তাই আমাদের ফরোয়ার্ডদের গোল করার সুযোগগুলো আরও নিখুঁতভাবে কাজে লাগাতে হবে।”

এদিকে মরক্কোর বিপক্ষে ফ্রান্সে লড়াইয়ে জিতবে কোন দল তা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছে অপ্টার সুপার কম্পিউটার। ২৫ হাজার বার সিমুলেশন করার পর এ ম্যাচে এগিয়ে রাখছে ফ্রান্সকে। সুপারকম্পিউটার জানিয়েছে, নির্ধারিত ৯০ মিনিটে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৬১.৭ শতাংশ। বিপরীতে, মরক্কোর জয়ের সম্ভাবনা ১৬.২ শতাংশ। আর ড্র হয়ে খেলা অতিরিক্ত সময় বা টাইব্রেকারে যাওয়ার সম্ভাবনা ২২.১ শতাংশ।

মরক্কোর বিপক্ষে মুখোমুখি দেখায়ও এগিয়ে ফ্রান্সই। দুই দল এখন পর্যন্ত মোট ছয়বার মুখোমুখি হয়েছে যেখানে ফরাসিরা জয় পেয়েছে ৪ ম্যাচে, বাকি দুই ম্যাচ হয়েছে ড্র। বিশ্বকাপেও একবারের দেখায় জয়ী এমবাপেরাই, ২০২২ সালে কাতার বিশ্বকাপের সেমিফাইনালের দেখায় ২-০ গোলে জিতেছিল তারা। সিংহদের বিপক্ষে শতভাগ জয়ের রেকর্ড নিয়েই আজ সেমিফাইনালের টিকিট নিশ্চিতের লড়াইয়ে নামছে ফরাসিরা।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222