বাংলাদেশে ৫০০ আলেম ও ইমাম প্রশিক্ষণ দিচ্ছে সৌদি আরব

by Abid vs36

দেশের সাড়ে পাঁচ শতাধিক ইমাম ও ধর্মীয় আলেমের দক্ষতা বৃদ্ধি এবং সুষম ইসলামি মূল্যবোধ প্রচারের লক্ষ্যে পাঁচ দিনব্যাপী এক বিশেষ শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছে সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স, দাওয়াহ অ্যান্ড গাইডেন্স বিষয়ক মন্ত্রণালয়। ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের ধর্মীয়বিষয়ক প্রতিনিধি বা রিলিজিয়াস অ্যাটাশে কার্যালয়ের সরাসরি ব্যবস্থাপনায় ও সমন্বয়ে এই প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সৌদি প্রেস এজেন্সির’ (এসপিএ) প্রকাশিত এক প্রাতিষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই কর্মসূচিতে মূলধারার বিশুদ্ধ ইসলামি শিক্ষার মৌলিক কাঠামোর পাশাপাশি সমাজে সামাজিক সহনশীলতা, সম্প্রীতি ও মধ্যপন্থা প্রচারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ৫ দিনব্যাপী বিস্তৃত এই নিবিড় প্রশিক্ষণে সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে মনোনীত ও নির্বাচিত ৫০০ জনেরও বেশি বিশিষ্ট ইমাম ও ধর্মীয় আলেম অংশ নিচ্ছেন।

বিজ্ঞাপন
banner

আয়োজক কর্তৃপক্ষের মতে, এই প্রশিক্ষণ কর্মশালার মূল উদ্দেশ্য হলো আলেমদের আধুনিক দাওয়াতি দক্ষতা বৃদ্ধি করা, চরমপন্থা ও নানা ধরনের সামাজিক বিভ্রান্তি রোধ করা এবং ইসলাম ধর্মের সঠিক মূলনীতির ভিত্তিতে ভারসাম্যপূর্ণ সমাজ গঠনে তাদের নেতৃত্বমূলক ভূমিকাকে আরও শক্তিশালী করা। রোববার থেকে আনুষ্ঠানিকভাবে রাজধানীর নির্ধারিত স্থানে এই প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222