ঢাকার চারপাশের নৌপথগুলো সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

by Abid vs36

রাজধানীর ভয়াবহ যানজট নিরসন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং যোগাযোগ ব্যবস্থা সহজ করতে ঢাকার চারপাশের চক্রাকার নৌ-পথগুলোকে পূর্ণাঙ্গভাবে সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নদীর দূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং নদীগুলোর স্বাভাবিক নাব্যতা ও পানিপ্রবাহ বজায় রাখতে সংশ্লিষ্ট প্রতিটি কর্তৃপক্ষকে কঠোর বার্তা দিয়েছেন তিনি।

রোববার (২ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে আয়োজিত এক উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী এই দিকনির্দেশনা প্রদান করেন।

বিজ্ঞাপন
banner

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ঢাকার চারপাশের ওয়াটার বাস সেবাকে আরও কার্যকর করতে বেসরকারি বিভিন্ন বিনিয়োগকারী কোম্পানির প্রস্তাব বিবেচনায় নিয়ে তাদের নৌ-পথে ওয়াটার বাস পরিচালনার সুনির্দিষ্ট সুযোগ দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর পাশাপাশি রাজধানী ও নদীপাড়ের পরিবেশগত সৌন্দর্য নিশ্চিত করতে নদীর দুই তীরে নির্মিত ওয়াকওয়েগুলোর (হাঁটার পথ) পাশে পরিকল্পিতভাবে পরিবেশবান্ধব বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

উচ্চপর্যায়ের এ বৈঠকে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম; ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।

এছাড়া বৈঠকে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি অংশ নেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222