নোয়াখালীর বেগমগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে ১টি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড তাজা গুলিসহ ২ জন গ্রেফতার হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে বেগমগঞ্জ মডেল থানার ওসি মো. আবদুল বারী প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
গতকাল রাতে চৌমুহনী পৌরসভার পূর্ববাজারে অবস্থিত হোটেল রিয়াদ আবাসিক হোটেলের ৩০২ নাম্বার কক্ষের ভিতর থেকে ১টি লোহার তৈরী বিদেশী পিস্তল যাতে MADE-IN-JAPAN লেখা ও ০২ (রাউন্ড) পিস্তলের বুলেটসহ (২ জন আসামী) উদ্ধার করা।
২ আসামির মধ্যে একজন উপজেলা দূর্গাপুর ইউনিয়নের রাজাপুর গ্রামের ১নং ওয়ার্ড এর মো. নাসির আহাম্মেদ ছেলে মো. বাসু (৪০) আরেকজন চৌমুহনী পৌরসভা ৮নং ওয়ার্ড পৌর হাজীপুর পানা মিয়া মোল্লা বাড়ীর শহিদ হক প্রকাশ বাবুল মোল্লার ছেলে জাহিদ হাসান রাসেল (৪০)। আটককৃত দুইজনের মধ্যে ০১ জনের বিরুদ্ধে ০৬ টি মামলাসহ ০১ টি গ্রেফতারি পরোয়ানা ইস্যু আছে। মামলাটি এসআই(নি.) মো. খোরশেদ আলম তদন্ত করবে বলে জানানো হয়।
পুরো অভিযানটি নোয়াখালী পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় ও বেগমগঞ্জ সার্কেল ও অফিসার ইনচার্জ বেগমগঞ্জ মডেল থানা, নোয়াখালী এর সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করে বেগমগঞ্জ মডেল থানার এসআই (নি.) পাপেল রায় সঙ্গীয়, এসআই (নি.) কুতুব উদ্দিন খান লিয়ন, এসআই (নি.) মো. খোরশেদ আলম, এএসআই (নি.) মো. ইলিয়াছ উদ্দিন ও সঙ্গীয় ফোর্সসহ বেগমগঞ্জ থানা এলাকায় ওয়ারেন্ট তামিল অস্ত্র-মাদক উদ্ধার অভিযান ডিউটি করা অবস্থায় অভিযান পরিচালনা করা হয়।
এমএআর/
