কাশ্মীর ইস্যুতে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্যকে ‘উস্কানিমূলক ও দায়িত্বজ্ঞানহীন’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
রোববার (২৬ জুলাই) পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে সীমান্তজুড়ে কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপ প্রতিহত করার ক্ষেত্রে পাকিস্তানের দৃঢ় সংকল্পকে ভারতের মোটেও অবমূল্যায়ন করা উচিত নয়।
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রোববার এক বিবৃতিতে জানান যে পাকিস্তানের সঙ্গে কোনো আলোচনা হবে না, আর হলেও তা কেবল আজাদ জম্মু ও কাশ্মীর নিয়ে হবে। ভারতের টাইমস অব ইন্ডিয়া পত্রিকার উদ্ধৃতি দিয়ে রাজনাথ সিং আরও বলেন যে যেকোনো ‘দুঃসাহসিকতার’ জবাবে কল্পনাতীত ব্যবস্থা নেওয়া হবে।
