ভারতে বাবার হাতে ‘অনার কিলিংয়ের’ শিকার টেনিস খেলোয়াড় রাধিকা

by Fatih Work

ভারতের গুরগাঁওয়ে ২৫ বছর বয়সী টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে গুলি করে হত্যা করেছেন তার বাবা দীপক যাদব।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ‘অনার কিলিংয়ের’ (পরিবারের সম্মান রক্ষার নামে হত্যা) এই ঘটনা ঘটে তাদের নিজ বাড়িতে।

বিজ্ঞাপন
banner

রাধিকা এক সময় আইটিএফ একক ও দ্বৈত সার্কিটে খেলেছেন। পরে তিনি গুরগাঁওয়ে নিজের একটি টেনিস একাডেমি চালু করেন এবং কোচ হিসেবে কাজ করতেন।

গুরগাঁও পুলিশ জানায়, শহরের একটি বেসরকারি হাসপাতাল থেকে খবর পান যে গুলিবিদ্ধ এক তরুণীকে মৃত অবস্থায় আনা হয়েছে। পুলিশ হাসপাতালে গিয়ে রাধিকাকে না পেয়ে তার কাকা কুলদীপ যাদবকে পান।

রাধিকার কাকার অভিযোগের ভিত্তিতে গুরগাঁও সেক্টর ৫৬ থানায় হত্যা মামলার এফআইআর দায়ের করা হয়। এতে বলা হয়, দীপক যাদব তার মেয়ের একাডেমি চালানো নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষুব্ধ ছিলেন।

পুলিশ জানায়, স্থানীয় মানুষজন দীপককে তার মেয়ের আয়ে নির্ভর করার কারণে নানা কটূক্তি করত। সে কারণেই তিনি রাধিকাকে একাডেমি বন্ধ করার জন্য চাপ দিয়ে আসছিলেন।

থানা ইনচার্জ বিনোদ কুমার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘তিনি (দীপক) অনেক দিন ধরেই মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। লোকজন বারবার বলত, মেয়ের টাকায় ঘর চলছে, তিনি কিছুই করেন না। এটা সহ্য করতে না পেরে মেয়েকে বারবার নিষেধ করেছিলেন একাডেমি বন্ধ করতে। কিন্তু রাধিকা রাজি হননি।’

পুলিশ জানায়, দীপকের আয়ের উৎস ছিল ছোটখাটো দুটি বাড়ি থেকে পাওয়া ভাড়া। এনডিটিভি জানায়, দীপক পুলিশকে তার দোষ স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি পিছন থেকে তিনবার গুলি করেছি, কারণ সে আমার কথা শুনেনি, একাডেমি বন্ধ করেনি।’

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222