ভালুকায় স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড, সাত কোটি টাকার ক্ষতি

by Fatih Work

ময়মনসিংহের ভালুকা উপজেলার নিশিন্দা এলাকায় রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টার দিকে বাশার স্পিনিং মিলে আগুনের ঘটনা ঘটেছে। এতে প্রায় সাত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে।

বাশার স্পিনিং মিলের জিএম স্বপন আহমেদ জানিয়েছেন, রাত ১১টার দিকে আগুন লাগার খবর পেয়েছেন। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুনের সূত্রপাত হতে পারে। কারখানায় প্রায় ৬৩০ জন শ্রমিক কাজ করেন। অগ্নিকাণ্ডে উৎপাদিত পণ্য, মেশিনারিজসহ বিভিন্ন সরঞ্জাম পুড়ে গেছে এবং কারখানাটি বর্তমানে বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন
banner

ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, আগুন লাগার খবর পেয়ে রাতেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222