ভূমিকম্পে ঢাকার বংশালে ৩ জন নিহত

by Fatih Work

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকাসহ সারা দেশ। আবহাওয়া অফিস জানিয়েছে, নরসিংদীতে উপত্তি হওয়া কম্পনটির ঢাকায় মাত্রা ছিল ৫ দশমিক ৭। এতে রাজধানীর পুরান ঢাকার বংশালে বিল্ডিংয়ের রেলিং ভেঙে তিনজন মারা গেছেন বলে জানা গেছে।

শুক্রবার (২১ নভেম্বর) বংশাল থানার  ডিউটি অফিসার সূত্রে এ তথ্য জানা গেছে। তিনি জানিয়েছেন, বংশালের কসাইতলীতে ৫ তলা ভবনের রেলিং ভেঙে পড়লে ৩ জন পথচারী নিহত হন।

বিজ্ঞাপন
banner

শুক্রবার সকাল ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটি বাংলাদেশ ও ভারত দুই দেশেই অনুভূত হয়েছে। ভূমিকম্প সংঘটিত হওয়ার পর থেকে চারদিকে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222