মক্কায় ‘কিং সালমান গেট’ নামে মহাপরিকল্পনা ঘোষণা সৌদি ক্রাউন প্রিন্সের

by Fatih Work

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান পবিত্র নগরী মক্কায় বিশাল প্রকল্প ‘কিং সালমান গেট’ এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন।

আরব গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রকল্পটি মসজিদুল হারাম সংলগ্ন ১ কোটি ২০ লাখ বর্গমিটার এলাকাজুড়ে বাস্তবায়ন করা হবে। এর লক্ষ্য হলো মক্কা নগরীর অবকাঠামো উন্নয়ন ও কেন্দ্রীয় এলাকার আধুনিকায়নে নতুন দিগন্ত উন্মোচন করা।

বিজ্ঞাপন
banner

প্রকল্পের আওতায় আধুনিক আবাসিক ভবন, সাংস্কৃতিক কেন্দ্র, বাণিজ্যিক অঞ্চল এবং হজ-উমরাহ পালনে আগত দর্শনার্থীদের জন্য উচ্চমানের সেবা ও সুবিধা স্থাপন করা হবে। এছাড়া ৯ লাখ মুসল্লির জন্য অভ্যন্তরীণ ও বাহ্যিক নামাজের স্থান এবং প্রাঙ্গণ নির্মাণের পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে।

‘কিং সালমান গেট’ প্রকল্পটি মক্কার গণপরিবহন ব্যবস্থার সঙ্গে সংযুক্ত থাকবে, যাতে দর্শনার্থীরা আরও সহজে মসজিদুল হারামে পৌঁছাতে পারেন।

সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, এই প্রকল্পটি সৌদি ভিশন ২০৩০-এর একটি গুরুত্বপূর্ণ অংশ, যা দেশের অর্থনীতিতে বৈচিত্র্য আনবে এবং ২০৩৬ সালের মধ্যে ৩ লাখেরও বেশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

সূত্র: আল আরাবিয়া।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222