আন্তর্জাতিক ডেস্ক:: সৌদি আরবের মদিনার মসজিদে নববীর পবিত্র কুরআনের বিশিষ্ট শিক্ষক ও প্রখ্যাত কারী শাইখ কারিম হাসুনা শনিবার (২৫ জুলাই) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘদিন ধরে মসজিদে নববীতে পবিত্র কুরআন শিক্ষাদানের মাধ্যমে তিনি অসংখ্য শিক্ষার্থী ও হাফেজ গড়ে তুলেছেন। কুরআনের খেদমতে তাঁর এই অসামান্য অবদান তাকে আলেম-ওলামা ও শিক্ষার্থীদের মাঝে বিশেষভাবে শ্রদ্ধেয় করে তুলেছিল। মক্কার মসজিদুল হারামের বর্তমান ইমাম শাইখ আল-ওয়ালিদ আশ-শামসান তাঁরই অন্যতম বিশিষ্ট ছাত্র।
হারামাইন আর্কাইভ সূত্রে জানা গেছে, মরহুমের জানাজার নামাজ ঐতিহাসিক মসজিদে নববীতেই অনুষ্ঠিত হবে।
শায়খ কারিম হাসুনার ইন্তেকালের খবরে শিক্ষক- শিক্ষার্থী, আলেম-ওলামা এবং বিশ্ব মুসলিম সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পবিত্র কুরআনের প্রচার, প্রসার ও বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষায় তাঁর এই অবদান মুসলিম বিশ্ব চিরকাল পরম শ্রদ্ধার সাথে স্মরণ করবে। সূত্র: হারামাইন আর্কাইভ
