মাহাথিরের সঙ্গে ৭০ বছরের সংসার, ১০০ বছরে চলে গেলেন সিতি হাসমাহ

by hsnalmahmud@gmail.com

সাত দশকের দাম্পত্য জীবনের সঙ্গীকে হারিয়ে গভীর শোকে ভেঙে পড়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলীর শেষযাত্রায় হুইলচেয়ারে বসে উপস্থিত ছিলেন শতবর্ষী এই প্রবীণ রাজনীতিক।

মোটরচালিত হুইলচেয়ারে বসা মাহাথিরের নাকে ছিল অক্সিজেনের নল। শারীরিক অসুস্থতা ও বয়সের ভার উপেক্ষা করে স্ত্রীকে শেষ বিদায় জানাতে পুরো সময় পরিবারের সদস্যদের সঙ্গে ছিলেন তিনি।

বিজ্ঞাপন
banner

সিতি হাসমাহর শেষকৃত্য ঘিরে মালয়েশিয়াজুড়ে নেমে আসে শোকের আবহ। পারিবারিক বাসভবন থেকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন ও জানাজার জন্য তার মরদেহ তামান সুংগাই বেসি ইন্দাহর মসজিদ আস-শরিফে নেওয়া হয়।

সেখানে হাজারো মানুষের সমাগমে মসজিদের ভেতর ও আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

প্রিয় স্ত্রীর মরদেহের দিকে কিছুক্ষণ নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখা যায় বিষণ্ন মাহাথিরকে। এরপর তিনি জানাজার নামাজে অংশ নেন।

পরে সিতি হাসমাহর মরদেহ পুত্রজায়ার ২০ নম্বর প্রিসিঙ্কটের ন্যাশনাল সিমেট্রিতে নেওয়া হয়। মোটরচালিত হুইলচেয়ারে বসেই স্ত্রীর দাফনের পুরো প্রক্রিয়া দেখেন মাহাথির, এ সময় পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222