২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
প্রথম সাক্ষ্যতে আবু সাঈদের ৮৫ বছর বয়সী বাবা মকবুল আহমদ বলেন, বেঁচে থাকতে আবু সাঈদ হত্যার বিচার দেখে যেতে চাই। তিনি আবু সাঈদকে যেদিন হত্যা করা হয়, সেই দিনের ঘটনা তুলে ধরেন।
আদালতে তিনি বলেন, আবু সাঈদের বুকজুড়ে ছিল অসংখ্য গুলির চিহ্ন। ছেলে চাকরি করবে এমনটাই দেখার ইচ্ছা ছিলো। কিন্তু হলো না। যারা আমার ছেলেকে শহীদ করেছে তাদের বিচার দেখে মরতে চাই।
এদিকে, মামলার সাক্ষ্যগ্রহণ উপলক্ষে সকালে ৬ আসামিকে আদালতে হাজির করা হয়। তবে বেরোবির সাবেক ভিসিসহ ২৪ জন এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে ইতোমধ্যে সরকারি খরচে চারজন আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে।
এআইএল/
