মোহনা টিভিতে সিনিয়র নিউজ এডিটর হিসেবে যোগ দিলেন মুহাম্মদ আবু আবিদ

by Fatih Work

তরুণ সাংবাদিক ও সামাজিক সংগঠনের কর্মী মুহাম্মদ আবু আবিদ বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশন মোহনা টিভি–তে সিনিয়র নিউজ এডিটর হিসেবে যোগদান করেছেন। গত ১১ সেপ্টেম্বর মোহনা টেলিভিশন লিমিটেড কর্তৃপক্ষ তাকে এ পদে নিয়োগ দেয়। বর্তমানে তিনি নিয়মিতভাবে দায়িত্ব পালন করছেন।

চট্টগ্রামে জন্ম নেওয়া মুহাম্মদ আবু আবিদ সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগের সঙ্গেও যুক্ত। তার হাতে গড়া দুর্বার তারুণ্য ফাউন্ডেশন–এর বর্তমানে তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন
banner

দায়িত্ব গ্রহণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবু আবিদ লিখেছেন:

“আলহামদুলিল্লাহ! মোহনা টিভির সিনিয়র নিউজ এডিটর হিসেবে যোগদান করলাম। আপনাদের দোয়া কামনা করছি। শূন্য থেকে শীর্ষে উঠা আমার অভ্যাস। তাই এই পথে চলার প্রতিটি ধাপে আপনাদের দোয়া চাই। মোহনা টিভি হয়ে উঠুক সকলের কণ্ঠস্বর—এটুকুই আমার আন্তরিক কামনা।”

প্রায় আট বছরের সাংবাদিকতা জীবনে তিনি জাতীয় ও আঞ্চলিক—উভয় ধরনের গণমাধ্যমে কাজ করেছেন। বর্তমানে তিনি ঢাকাভিত্তিক দৈনিক আলোকিত প্রতিদিন–এর ব্যবস্থাপনা সম্পাদক ও অনলাইন চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্র্যাব)-এর মুখপাত্র ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মেট্রোপলিটন ক্রাইম রিপোর্টার্স সোসাইটির মুখপাত্র ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।

অপরাধ, দুর্নীতি ও সামাজিক অসঙ্গতি নিয়ে নির্ভীক রিপোর্টিংয়ের জন্য তিনি সাংবাদিক মহলে পরিচিতি পেয়েছেন। বিভিন্ন সময় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে তার জ্বালাময়ী বক্তব্য তাকে তরুণ প্রজন্মের কাছে অনুপ্রেরণার প্রতীক করে তুলেছে।

সত্যের পক্ষে আপসহীন মনোভাব এবং দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান তাকে সাধারণ পাঠক ও দর্শকের কাছেও আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নতুন দায়িত্বে তিনি মোহনা টিভির সংবাদ বিভাগকে আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222