রাজধানীতে আ. লীগের ৫৫২ নেতাকর্মী গ্রেপ্তার

by Fatih Work

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা গত ১১ দিনে থেকে কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাদ আলী।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত ঢাকা মহানগরীর চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

এতে ডিএমপি কমিশনার বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দল ১-১১ নভেম্বর রাজধানীর বিভিন্ন এলাকায় ১৭টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

এছাড়া গত দুই দিনে রাজধানীতে ৯টি গাড়িতে আগুন লাগানো হয়েছে। এসব ঘটনায় গত দুই দিনে ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এখন পর্যন্ত ১৭টি মামলা করা হয়েছে।

তিনি জানান, গত অক্টোবর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠন অস্তিত্ব জানান দেওয়ার জন্য ১৪টি ঝটিকা মিছিল করেছে। ঢাকার বাহির থেকে লোকজন ঢাকায় এসে টাকার বিনিময়ে মিছিল করে ঢাকার বাহিরে চলে যায়।

এসব ঘটনায় অক্টোবর থেকে ৫৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে হেলমেট ও মাস্ক পরে ভোরবেলায় কিংবা ব্যস্ত সময়ে ককটেল বিস্ফোরণ করা হচ্ছে। ককটেল বিস্ফোরণ করানোর জন্য অপ্রাপ্তবয়স্ক ছেলেদের ব্যবহার করছে।

ঢাকাবাসী আওয়ামী লীগের তৎপরতা রুখে দেবে। ওই দিন বিপুলসংখ্যক পুলিশ সদস্যসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ঢাকায় মোতায়েন থাকবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222