রাজধানীতে পুলিশের সন্ত্রাসবিরোধী অভিযান, ১৬ অপরাধী গ্রেপ্তার

by Fatih Work

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, সোমবার (২৭ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
banner

গ্রেপ্তারকৃতরা হলো, জসিম (২২), আরমান (২৫), ছোট্টো (২৪), আজগর (২৮), মিঠু (২৮), রিসাতুল হক প্রান্তিক (৩১), রিয়াদ (২১), পাভেল (১৯), পলাশ (২৫), অমিত (২০), সুমন (২৫), আদর (১৯), রুবেল (২৭), রাসেল (২৮), রাসেল (২৭) ও মানিক (২৪)।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222