রাজধানীতে যাত্রীবাহী বাসে গুলি-আগুন, ২ সন্ত্রাসী গ্রেপ্তার

by Fatih Work

রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি চলন্ত যাত্রীবাহী বাসে গুলি ও আগুনের ঘটনায় মূল হোতা নেছার ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর থেকে তাদের আটক করে সেনাবাহিনী।

বিজ্ঞাপন
banner

আজ শনিবার (৪ অক্টোবর) তাদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের গতিরোধ করে ৪ অস্ত্রধারী।

কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক তৈরি করে নামিয়ে দেওয়া হয় বাসে থাকা যাত্রীদের। চাপাতি দিয়ে বাসে কয়েকটি কোপ দিয়ে আগুন লাগানো হয় বাসে। এ সময় পিস্তল ঠেকিয়ে মারধর করা হয় বাসচালক ও হেলপারকে। পুরো ঘটনাই উঠে আসে সিসিটিভি ফুটেজে।

এ ঘটনার কিছুক্ষণ পরেই বাস মালিক কর্তৃপক্ষের কাছে চাঁদার দাবি করে হুমকি দেন অভিযুক্ত নেছার। বাস কর্তৃপক্ষের অভিযোগ, কয়েক মাস যাবৎ তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল একটি মহল।

তার আগে এক কর্মীকে কুপিয়ে আহতের ঘটনায় কাফরুল থানায় নেছার উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছিল আলিফ পরিবহন। এ জন্যই এমন ঘটনা ঘটে বলে দাবি তাদের।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222