রাজধানীর মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পে ২ গ্রুপের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে ১ যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে ভোরের দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের নাম মো. জাহিদ হোসেন (২০)। সে পেশায় গ্রাফিক্স ডিজাইনার। জেনেভা ক্যাম্পের মৃত ইমরানের ছেলে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ গণমাধ্যমকে বলেন, ২ পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। সেখান থেকে ১ জনকে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
এআইএল/
