বিবিসি বাংলার সাবেক সাংবাদিক সাব্বির মোস্তফাকে দ্রুত গ্রেপ্তার করুন: জুনায়েদ আল হাবীব

by Fatih Work

বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এর ‘স্ট্রেইট কাট’ নামক প্রোগ্রামে বিবিসি বাংলার সাবেক প্রধান সাব্বির মোস্তফা শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে রাতে কোন গণহত্যা সংঘটিত হয়নি মর্মে যেই মিথ্যাচার করেছেন, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব।

রোববার (৭ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।

বিজ্ঞাপন
banner

জুনায়েদ আল হাবীব বলেন, আমরা দেখেছি গত ১৭ বছর ফ্যাসিস্ট হাসিনার সরকার বাংলাদেশের মিডিয়াগুলোর স্বাধীনতাকে কিভাবে ক্ষুন্ন করেছিল, সেই সময়ে ২০১৩ সালের শাপলা চত্বরের গণহত্যা নিয়ে কোন মিডিয়া স্বাধীনভাবে সংবাদ প্রচার করতে পারেনি বরং কোন কোন মিডিয়া স্বৈরাচার হাসিনার দালালিতে লিপ্ত ছিল। আমরা দেখেছি ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত শাপলা চত্বরের গণহত্যা নিয়ে হাতেগোনা যে কয়টি চ্যানেল এবং জাতীয় পত্রিকা কিছুটা সত্য প্রকাশের চেষ্টা করেছিল, হাসিনার সরকার তাদের টিভি চ্যানেল এবং পত্রিকাগুলো বন্ধ করে দিয়েছিল।

মাওলানা জুনায়েদ আল হাবীব আরও বলেন, আমি তৎকালীন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সেক্রেটারি ছিলাম, বেশকিছু মিডিয়ার ধারণকৃত ছবি এবং ভিডিও আমাদের সংগ্রহে রয়েছে কিন্তু সেগুলো প্রচার করার মতো দুঃসাহস কোন মিডিয়া আজও দেখায়নি। আজকে যখন সর্বজন স্বীকৃত এই গণহত্যার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে তখন এই সাব্বির মোস্তফার মতো আওয়ামী দোসররা শেখ হাসিনা এবং তার সহযোগীদের রক্ষা করার গোপন এজেন্ডা নিয়ে রাস্তায় নেমেছে।

তিনি বলেন, গত কিছুদিন আগে বর্তমান বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে শাপলা চত্বরে শহীদ হওয়া ব্যক্তিদের পরিবারকে অনুদান প্রদান করা হয়েছে এবং ৫ই আগষ্টের পর আমরাও হেফাজতের পক্ষ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই গণহত্যার বিচার চেয়ে মামলা করেছি এবং আজকে এই মামলার বিচারিক কার্যক্রম চলমান রয়েছে, এই পরিস্থিতিতে সাব্বির মোস্তফার এই মিথ্যাচার বর্তমান বিচারব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে এবং পতিত স্বৈরাচারের বিচার বাস্তবায়নে বাধা প্রদানের গভীর ষড়যন্ত্র বলে মনে হচ্ছে।

আমরা মনে করি সাব্বির মোস্তফাকে আইনের আওতায় এনে কঠোর জিজ্ঞাসাবাদ করা হলে ফ্যাসিস্টের সহযোগিতায় তাদের সম্পৃক্ততা বের হয়ে আসবে। সাব্বির মোস্তফাকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে হেফাজতে ইসলাম তার প্রতিবাদে কর্মসূচি দিয়ে রাজপথে নামতে বাধ্য হবে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222