শেখ হাসিনাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে: মাসুদ সাঈদী

by Fatih Work

শেখ পরিবারের সবাই চোর-ডাকাত বলে দাবি করেছেন জামায়াতের প্রয়াত নেতা আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী।

তিনি বলেছেন, ‘শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্থপতি, স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন। তবে শেখ পরিবারের সবাই চোর-ডাকাত। শেখ মুজিবের ছেলে স্বাধীনতা যুদ্ধের পরবর্তী বাংলাদেশে ব্যাংক ডাকাতিসহ নানা ধরণের অপকর্মে লিপ্ত ছিলেন। তার মেয়ে ১৪টি ব্যাংক ডাকাতি করেছে।’

বিজ্ঞাপন
banner

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের এক বছর উপলক্ষে সমাবেশটির আয়োজন করা হয়।

মাসুদ সাঈদী বলেন, ‘সারা বাংলাদেশের রাস্তাঘাটের কাজ না করে বিল তুলে নিয়ে দেশ থেকে পালিয়েছে শেখ হাসিনা। কেবল শুধুমাত্র পিরোজপুরের রাস্তাঘাটের কাজ না করেই দুই হাজার ৬০০ কোটি টাকা চুরি করে নিয়েছে তারা। তাই, আমরা এসব চোরদের বিপক্ষে।  ভারতের সঙ্গে থাকা বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে খুনি হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে আনতে হবে। বাংলাদেশের সব শহীদ, সব মজলুম পরিবারের সামনে সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে হাসিনার ফাঁসি দিতে হবে। ফাঁসি ছাড়া তার অন্য কোনো বিচার আমরা মানি না।’

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222