সন্ধ্যায় গাজীপুরে গুদামে আগুন, কারণ অজানা

by Fatih Work

গাজীপুরের কোনাবাড়িতে একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোনাবাড়ির আমবাগ ঈদগাহ মাঠসংলগ্ন একটি ঝুটের গুদামে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা প্রাথমিকভাবে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

বিজ্ঞাপন
banner

খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিস ও চৌরাস্তা ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে তৎপরতা শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মামুন জানান, গুদামে বিপুল পরিমাণ ঝুট মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ জানা যাবে।

এমএআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222