‘হরমুজ প্রণালি পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক :: ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাবেক কমান্ডার ও সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহসেন রেজাই হরমুজ প্রণালিকে দেশটির অন্যতম কৌশলগত সম্পদ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, এটি ‘কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ’।

মোহসেন রেজা বলেন, ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথ রক্ষা অব্যাহত রাখবে। তেহরান এই প্রণালিকে তাদের প্রতিরোধ কৌশলের একটি মূল স্তম্ভ হিসেবে বিবেচনা করে।

বিজ্ঞাপন
banner

ইরানের বার্তা সংস্থা আইএসএনএ-এর প্রতিবেদন অনুযায়ী, সর্বোচ্চ নেতার উপদেষ্টা আরও বলেছেন, ‘এই কৌশলগত পথটি কয়েক ডজন পারমাণবিক বোমার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। ইরান এটি রক্ষা করবে।’

ইরানের আরেক বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির তথ্যমতে, রেজাই আরও উল্লেখ করেছেন, হরমুজ প্রণালি দেশটির প্রতিরক্ষা কৌশলের একটি অপরিহার্য উপাদান। ইরানের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এদিকে গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরান স্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হলেও সম্প্রতি আবারও দুই দেশের মধ্যে পালটাপালটি হামলার ঘটনা ঘটেছে। ইরান হরমুজ প্রণালিতে নৌ-চলাচলে বিঘ্ন ঘটাচ্ছে, এমন অভিযোগ করে দেশটির উপকূলীয় অঞ্চলে হামলা চালায় যুক্তরাষ্ট্র। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যজুড়ে একাধিক মার্কিন ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানিয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222