হুথিদের বিরুদ্ধে হুঁশিয়ারি, নিজেদের নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

by hsnalmahmud@gmail.com

হুথিদের হামলার মুখে সৌদি আরব নিজের নিরাপত্তায় কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান।

তিনি বলেন, হুথিরা অরাজকতা ও ধ্বংসকে বেছে নিয়ে ইয়েমেনের সাধারণ মানুষ ও অঞ্চলকে ঝুঁকিতে ফেলেছে।

বিজ্ঞাপন
banner

বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমানের পক্ষে দেওয়া বক্তব্যে তিনি বলেন, সৌদির নিরাপত্তার জন্য কোনো হামলা বা হুমকির জবাব দিতে দেশটি একটুও দ্বিধা করবে না।

তিনি আরও বলেন, সৌদি আরব উত্তেজনা প্রশমন ও কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে নিজেদের নিরাপত্তার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে লোহিত সাগর ও বাব এল মান্দেবকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান জানান তিনি।

সূত্র: আলজাজিরা

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222