কওমি থেকে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে দাওয়াহ কনভেনশন ৩০ আগস্ট

by hsnalmahmud@gmail.com

কওমী মাদরাসা থেকে সাধারণ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে ঢাকায় আয়োজন করা হচ্ছে ‘ফিকরি ইরতিদাদ ও তার প্রতিরোধ’ শীর্ষক বিশেষ একটি ‘দাওয়াহ কনভেনশন’।

কনভেনশনটি আয়োজন করতে যাচ্ছে মুফাক্কিরে ইসলাম সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. প্রতিষ্ঠিত দাওয়াতি ও ইসলাহি সংগঠন ‘পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ’।

বিজ্ঞাপন
banner

‘ফিকরি ইরতিদাদ ও তার প্রতিরোধ’ শীর্ষক এই দাওয়াহ কনভেনশন ও সম্মাননা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আগামী ৩০ আগস্ট ২০২৫, সম্ভাব্য ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, কাকরাইল, ঢাকা।

কনভেনশনের পাশাপাশি কওমী থেকে সাধারণ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের বিশেষ ‘দাওয়াহ সম্মাননা’ প্রদান করা হবে।

কনভেনশনটিতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত দাওয়াহ-মনস্ক ও চিন্তাশীল ছাত্রদের অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে।

রেজিস্ট্রেশন লিংক:
https://forms.gle/yzJg9LHBWPKzJzHs8

সার্বিক ব্যবস্থাপনায় :
শায়খ মাওলানা মুহাম্মদ সালমান
মুহতামিম, দারুর রাশাদ মাদরাসা, মিরপুর, ঢাকা।
খলীফা, সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.

কনভেনশন বাস্তবায়ন কমিটির আহবায়ক পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের অভিভাবক পরিষদের সদস্য মাওলানা রুহুল আমীন সাদী এবং কো-অর্ডিনেটর পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমির
ড. মাওলানা শহীদুল ইসলাম ফারুকী।

আয়োজকরা জানান, এ আয়োজনের মূল লক্ষ্য হচ্ছে—বর্তমান যুগের চিন্তাগত বিপথগামিতা তথা ফিকরি ইরতিদাদ সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং যুবসমাজকে বুদ্ধিবৃত্তিক ও আধ্যাত্মিকভাবে প্রস্তুত করা।

দেশের সকল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কওমী শিক্ষার্থীদেরকে গুগলফর্মটি পূরণ রেজিষ্ট্রেশন করার জন্য আহবান জানিয়েছেন আয়োজক কমিটির আহবায়ক মাওলানা রুহুল আমীন সাদী (সাইমুম সাদী)।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222