নান্দাইলের চন্ডিপাশা ইউনিয়নে ইমাম-উলামা পরিষদের আত্মপ্রকাশ

by Fatih Work

ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ৪ নং চন্ডিপাশা ইউনিয়নের তরুণ আলেম সমাজের ঐক্যবদ্ধ অরাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ও সমাজসেবামূলক প্ল্যাটফর্ম ‘ইমাম-উলামা পরিষদ’আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৭ আগষ্ট ) বাদ যোহর থেকে বাদ মাগরিব পর্যন্ত নান্দাইল চৌরাস্তা জামে মসজিদে এই বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন
banner

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি মাওলানা আব্দুল কুদ্দুস এবং সঞ্চালনা করেন মুফতি নূরুল্লাহ মাহমুদ।

অনুষ্ঠানে ‘ইমাম-উলামা পরিষদ’-এর সম্মনিত বক্তাগণ বক্তব্য দেন। বক্তারা বলেন, বর্তমান সময়ে সামাজিক অবক্ষয়, ধর্মীয় চেতনার দুর্বলতা, মাদক, জুয়া ও নৈতিক বিচ্যুতি রোধে তরুণ আলেমসমাজকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। পরিষদ ইউনিয়নের প্রতিটি ওলামা, মাদরাসা, মসজিদ ও দ্বীনি প্রতিষ্ঠানকে একত্রিত করে ইসলামি দাওয়াহ, শিক্ষা বিস্তার ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

সভাপতি: মাওলানা আমীনুল হক সিদ্দিকী, সিনিয়র সহসভাপতি: মাওলানা আব্দুর রহিম, মাওলানা আবুল কালাম। সহসভাপতি: মাওলানা কামরুল ইসলাম (বারুইগ্রাম), মাওলানা হিমেল (বারুইগ্রাম), মাওলানা আতাউল করিম (ডাংরি), মাওলানা নুরুজ্জামান (নিজবানাইল), সাধারণ সম্পাদক: মাওলানা নূরুল্লাহ মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক: মাওলানা নুরুদ্দিন (বাঁশহাটি), মাওলানা ইজহারুল হক (ফুলবাড়ীয়া), সাংগঠনিক সম্পাদক: মাওলানা মোহাম্মদ, সহ-সাংগঠনিক সম্পাদক: মাওলানা তাজুল ইসলাম, মাওলানা মোজাম্মেল (নিজবানাইল), মাওলানা আব্দুল মতিন (শিয়ালধরা), তথ্য ও প্রচার সম্পাদক: মাওলানা নাসিম আরাফাত, সহকারী তথ্য ও প্রচার সম্পাদক: হাফেজ মাওলানা নোমান আহমদ (বাঁশহাটি), অর্থ সম্পাদক: হাফেজ অলি উল্লাহসহকারী , অর্থ সম্পাদক: মাওলানা আবু বকর (উত্তরবানাইল), আইন বিষয়ক সম্পাদক: মাওলানা সেলিম, সাহিত্য সম্পাদক: মাওলানা আসাদুল্লাহ সুলাইমান, মাওলানা রাকিবুল ইসলাম, দাওয়াহ সম্পাদক: মাওলানা জাকির আহমাদ, মাওলানা শফিকুল ইসলাম (দক্ষিণ বাঁশহাটি), শিক্ষা ও গবেষণা সম্পাদক: মুফতি ইসমাইল নান্দাইলী, সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক: মাওলানা নাজমুল ইসলাম পাপন, মাদরাসা বিষয়ক সম্পাদক: হাফেজ ইয়াহিয়া, সংস্কৃতি সম্পাদক: হাফেজ ইব্রাহিম খলিল,সমাজকল্যাণ সম্পাদক: মাওলানা রিয়াদ বিন ইয়ামিন (ডাংরি),মসজিদ উন্নয়ন সম্পাদক: মাওলানা আবুল বাশার, মাওলানা ইয়াহিয়া চামারুল্লাহ। পঁচিশোর্ধ সদস্য নিয়ে এই কমিটি গঠিত হয়।

অনুষ্ঠানে ইউনিয়নের ওলামায়ে কেরাম, মসজিদ-মাদরাসার ইমাম,  শিক্ষক ও স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। বক্তারা এ উদ্যোগকে ইসলামী শিক্ষা বিস্তার ও সমাজ সংস্কারে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222