ঝিনাইদহ জেলা যুবলীগের আহ্বায়ক আশফাক মাহমুদ জন ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বর্তমান জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক শাকিল আহমেদকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) বিকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল তাদের পান্থপথ থেকে গ্রেপ্তার করে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, তাদের দুজনকে একইসাথে একই স্থান থেকে গ্রেপ্তার করা হয়।
গত বছরের ৫ আগস্টের পর থেকে তারা দুজনই পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় শিবিরকর্মী ইবনুল পারভেজ হত্যা ও বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগসহ একাধিক মামলা রয়েছে।
এআইএল/
