আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপির আস্থাভাজন ও সহযোগী হিসেবে পরিচিত মোহাম্মদ মিজানুর রহমান হাওলাদারকে রোববার (২৪ আগস্ট) রাতে ভাঙ্গা থানা পুলিশ বিস্ফোরক আইনে (ভাঙ্গা থানার মামলা নাম্বার ১৩ (১১)২৪) গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মিজানুর রহমান ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর অন্যতম সহযোগী ও সমর্থক ছিল। রোববার (২৪ আগস্ট) রাত সাড়ে নয়টার দিকে মালিগ্রাম এলাকা থেকে মিজানুর হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।
মিজানুর হাওলাদারের গ্রামের বাড়ি ঘারুয়া ইউনিয়নের হীরালদি গ্রামে। তিনি ওই গ্রামের হাবিবুর রহমান পুত্র।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন জানান, বিস্ফোরক মামলায় সাবেক এমপি নিক্সন চৌধুরীর সহযোগী হিসেবে হাবিবুর রহমান পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে মামলা থাকায় রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান।
এআইএল/
