৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি, ১০০ সরকারি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেবে পাকিস্তান

by amirulislamluqman20@gmail.com

উচ্চশিক্ষার জন্য আগামী ৫ বছরে ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেবে পাকিস্তান। এর মধ্যে এক–চতুর্থাংশ বৃত্তি চিকিৎসা ক্ষেত্রে প্রদান করা হবে। একই সময়ে বাংলাদেশের ১০০ সরকারি কর্মকর্তার জন্য প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে।

রোববার (২৪ আগস্ট) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন
banner

এতে বলা হয়, উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার–এর বাংলাদেশ সফরে ‘পাকিস্তান–বাংলাদেশ নলেজ করিডোর’ চালু করতে পেরে পাকিস্তান আনন্দিত।

এ প্রকল্পের আওতায় পাকিস্তানে উচ্চশিক্ষার সুযোগ বাড়বে এবং বাংলাদেশি সরকারি কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে সহায়তা করবে বলে জানানো হয়।

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222