মানিকগঞ্জ জেলা যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

by amirulislamluqman20@gmail.com

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক রুপা আক্তার (৩০) কে গ্রেপ্তার করেছে সাটুরিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গওলা নিজবাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন
banner

তিনি সাটুরিয়া সদর ইউনিয়নের গওলা গ্রামের মজিবুর রহমানের কন্যা।

থানা সূত্রে জানা যায়, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুল ইসলাম জানান, মামলায় তার সংশ্লিষ্টতা পাওয়ায় গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222