হামাস কমান্ডার মোহাম্মদ আল-সিনওয়ার নিহত

by amirulislamluqman20@gmail.com

ফিলিস্তিনি সংগঠন হামাস নিশ্চিত করেছে যে, তাদের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডসের কমান্ডার মোহাম্মদ আল-সিনওয়ার ইসরায়েলি সেনাদের সঙ্গে যুদ্ধে শহীদ হয়েছেন।

রবিবার (৩১ আগস্ট) আল আরাবিয়া সূত্রে জানা গেছে, ইসরায়েলি সেনারা চলতি বছরের মে মাসেই মোহাম্মদ আল-সিনওয়ারকে হত্যা করার দাবি করেছিল। তবে হামাস তার মৃত্যুর সুনির্দিষ্ট বিবরণ দেয়নি। সংগঠনটি তার ছবি অন্যান্য নিহত নেতাদের সঙ্গে প্রকাশ করে তাকে ‘পবিত্র শহীদ নেতাদের তালিকার অংশ’ হিসেবে উল্লেখ করেছে।

বিজ্ঞাপন
banner

মোহাম্মদ আল-সিনওয়ার ছিলেন হামাসের শীর্ষ নেতা ইয়াহইয়া আল-সিনওয়ারের ছোট ভাই। ইয়াহইয়া ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ওপর চালানো হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন এবং পরে ইসরায়েলি বাহিনীর হাতে শহীদ হন।

ভাইয়ের মৃত্যুর পর মোহাম্মদ আল-সিনওয়ার হামাসের সামরিক শাখার নেতৃত্ব গ্রহণ করেন।

এদিকে, মোহাম্মদ আল-সিনওয়ারের মৃত্যুর পর তার ঘনিষ্ঠ সহযোগী ইয আল-দ্বীন আল-হাদ্দাদ, যিনি উত্তর গাজায় সামরিক কার্যক্রম তত্ত্বাবধান করছিলেন, তিনি পুরো অঞ্চলে হামাসের সশস্ত্র শাখার নেতৃত্ব গ্রহণ করবেন।

সূত্র: আল আরাবিয়া

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222