সড়ক দুর্ঘটনায় মালয়েশিয়ায় ২ বাংলাদেশি নিহত

by amirulislamluqman20@gmail.com

মালয়েশিয়ার পাহাং রাজ্যের কুয়ালা লিপিস জেলার লাদাং অ্যাগ্রোপলিটান গাহাই এলাকায় পাহাড়ি পথে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান উল্টে দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (৩১ আগস্ট) বিকেল ৩টার দিকে গাড়ির পেছনে বসে থাকা দুই বাংলাদেশি যাত্রী চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

বিজ্ঞাপন
banner

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে তুহিন আলী (২৬) ও একই এলাকার নসিবন্দি নগর গ্রামের মো. কাবিলের ছেলে মো. শামিম রেজা (২৪)। তারা মালয়েশিয়ার একটি পাম বাগানে কাজ করতেন।

জানা গেছে, পাহাং রাজ্যের কুয়ালা লিপিস জেলার লাদাং অ্যাগ্রোপলিটান গাহাই থেকে ৬ জন বাংলাদেশিকে নিয়ে স্থানীয় একজন চালক তানজুং গাহাইয়ে শ্রমিকদের থাকার রুমের দিকে যাচ্ছিল। এসময় একটি বাঁক ও পাহাড়ি পথে মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি উল্টে যায়। এ সময় পিকআপ ভ্যানের পেছনে বসে থাকা দুই বাংলাদেশি যাত্রী চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222