মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট ভাই মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামকে (৪৫) পুলিশ গ্রেপ্তার করেছে।
সোমবার (১ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান হিসাম দর্শনা জয়নগর চেকপোস্ট দিয়ে ভারতে পালানোর জন্য চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে অবস্থান করছেন, এমন খবরের পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় একটি ভারী লাগেজসহ তাকে গ্রেপ্তার করা হয়।
মাগুরা সদর থানার ওসি আশরাফুজ্জামান হিসামকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তার বিরুদ্ধে মাগুরাসহ দেশের বিভিন্ন থানায় ছাত্র আন্দোলন চলাকালে নাশকতায় অংশগ্রহণ, হত্যাসহ অন্তত ৫টি মামলা রয়েছে বলে জানা গেছে।
এআইএল/
