আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯০০ জনে দাঁড়িয়েছে। এ তথ্য জানিয়েছেন আফগান ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির মুখপাত্র ইউসুফ হাম্মাদ।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ডেইলি জং সূত্রে জানা গেছে, বিদেশি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভয়াবহ এই ভূমিকম্পে অন্তত ৩ হাজার মানুষ আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে ঘটনাস্থলের হৃদয়বিদারক ভিডিওচিত্র।
অন্যদিকে আফগান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, ভূমিকম্পে প্রায় ৮ হাজার ঘরবাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
সরকারি ও বেসরকারি সংস্থাগুলো ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সূত্র: ডেইলি জং
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
