বাহরাইনে ইসরায়েলি নতুন রাষ্ট্রদূত নিয়োগের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

by amirulislamluqman20@gmail.com

বাহরাইনে ইসরায়েলের নতুন রাষ্ট্রদূতের নিয়োগ ঘিরে রাজধানী মানামায় তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি দূতাবাসের বাইরে ফিলিস্তিনপন্থী বিপুল সংখ্যক মানুষ সমবেত হয়ে ক্ষোভ প্রকাশ করেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) এক্সপ্রেস নিউজ সূত্রে জানা গেছে, মিছিলকারীরা হাতে ফিলিস্তিনি পতাকা বহন করেন এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সেনাদের নৃশংসতার বিরুদ্ধে স্লোগান দেন। এসময় নতুন রাষ্ট্রদূতের ছবিও আগুনে পোড়ানো হয়। বিক্ষোভকারীরা নিজেদের সরকারের প্রতি ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানান।

বিজ্ঞাপন
banner

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিপুল সংখ্যক সাধারণ মানুষ এই বিক্ষোভে অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী লাঠিচার্জ ও শক্তি প্রয়োগ করে। এসময় কয়েকজনকে আটক করার খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, ২০২০ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বাহরাইন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করে। ২০২১ সালের আগস্টে খালিদ আল-জালাহমাহ তেলআবিবে বাহরাইনের প্রথম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেন। একই বছরের ডিসেম্বরে এয়তান নায়েহ মানামায় ইসরায়েলের প্রথম রাষ্ট্রদূত হিসেবে যোগ দেন। সম্প্রতি ইসরায়েল বাহরাইনে নতুন রাষ্ট্রদূত নিয়োগের ঘোষণা দিলে এ বিক্ষোভ শুরু হয়।

সূত্র: এক্সপ্রেস নিউজ

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222