আলোর ফুল

রবিউল আউয়াল উপলক্ষে কবিতা

by Fatih Work

নাজমুল হুদা মজনু >>

মা আয়েশার ঘর জীর্ণ বুরুজ

বিজ্ঞাপন
banner

সেখানে উদিত হয় রাতের সুরুজ।

চাঁদমাখা চেহারা ঝলকায়,

মুক্তো ঝরা মুচকি হাসিতে।

মানুষের জীবন খুঁজে পায় সান্ত্বনা,

দুঃখ-বেদনা নাশিতে।

কোমল কলবে কত অনুরাগ

পাপী-তাপি পায় নাজাতের

সহজ সরল পথ।

তার পবিত্র ছোঁয়ায়

তাঁর হাতে হাত রেখে অমানুষ

হয়ে যায় পরশপাথর।

শান্তির ধারা নামে হৃদয়ে

অশ্রু সজল কান্না কাতর।

মদিনার বাগে ফোটা আলোর ফুল,

তিনি আল্লাহর বন্ধু প্রিয় মুহাম্মাদ রাসূল সা.

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222